, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর উদ্বোধন




দিনাজপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর উদ্বোধন

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০৪ ২০২১, ১৬:০১ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৪ অক্টোবর দিনাজপুর জেলা প্রশাসন এবং বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর সকল কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১ টায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখা কার্যালয়ে দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের সমন্বয়ে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ সকল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুর জেলা শাখা কার্যালয়ের শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাইফুল আলম, ওর্য়াল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া প্রোগ্রাম কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ, এডুকেশন স্পেশালিস্ট পিন্টু মন্ডল, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুজ, স্পনসর্শিপ ও শিশু সুরক্ষা অফিসার টনি ডি কস্তা, জেলা শিশু একাডেমির সিনিয়র সংগীত প্রশিক্ষক মোঃ মোকছেদ আলী, মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুলের সহকারী শিক্ষক নিরঞ্জন হীরা প্রমূখ।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর কর্মসূচির মধ্যে করা হয়েছে আগামী ৫ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জাতীয় কন্যা শিশু দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কন্যা শিশু সমাবেশ ও আলোচনা সভা, সংগীত প্রতিযোগিতা শিশু থেকে দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি এবং সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, চিত্রাংকন প্রতিযোগিতা শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি, তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি, সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণী পর্যন্ত, আবৃত্তি প্রতিযোগিতা শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত। ৫ অক্টোবর অনুষ্ঠিত এসকল প্রতিযোগিতা শুধুমাত্র কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশুদের জন্য অনুষ্ঠিত হবে।

আগামী ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টা হতে দুপুর ১২ পর্যন্ত বিশেষ চাহিদা সম্পন্ন অটিস্টিক ও বধির শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা শিশু শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণি তৃতীয় শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত, সুবিধাবঞ্চিত শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বালক-বালিকা বিভাগ শিশু থেকে দ্বিতীয় শ্রেণি তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণি সপ্তম শ্রেণি হতে দশম শ্রেণী পর্যন্ত, প্রাক-প্রাথমিক শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা বালক-বালিকাদের জন্য প্রাক-প্রাথমিক শিশুদের ৩০ মিটার দৌড় ও ছড়া পাঠ।
১০ অক্টোবর বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২১ এর সমাপনী অনুষ্ঠান আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET