শারদীয় দুর্গাপূজা ২০২১ উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ টাউনহলের কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা আলতাব হোসেন, মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, বরিশাল ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান সরকার, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সভাপতি নির্মল মিত্র ও সাধারণ সম্পাদক দিলিপ চন্দ্র সাহা প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও উপজেলার সকল ইউনিয়ন সমূহের পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









