, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পূর্ণিমাগাঁতী ইউনিয়নে উন্নয়নের বিপ্লব- প্রতিফলন হিসাবে আল আমিন সরকারের বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রায় মানুষের ঢল




পূর্ণিমাগাঁতী ইউনিয়নে উন্নয়নের বিপ্লব- প্রতিফলন হিসাবে আল আমিন সরকারের বর্ণাঢ্য নির্বাচনী শোভাযাত্রায় মানুষের ঢল

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ০৭ ২০২১, ০৭:৩৪ | 1090 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আনুষ্ঠানিক প্রচার-প্রচারনা ও গণসংযোগ শুরু করলেন সিরাজগঞ্জ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়া উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন সরকার। পাঁচ শতাধিক অটোভ্যান, দুই শতাধিক মোটর সাইকেল ও মাইক্রোবাসে চেপে হাজারো কর্মি সমর্থকসহ জনসাধারণ এতে অংশগ্রহন করে মোঃ আল আমিন সরকারকে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও ভোট প্রদান করার দাবি জানান। প্রচার-প্রচারণায় দেশব্যাপি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের পাশাপাশি পূর্নিমাগাঁতি ইউনিয়নের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।
বুধবার (৬ অক্টোবর) সকাল দশটা থেকে প্রচার-প্রচারণা উপলক্ষে শুরু হওয়া দিনব্যাপি শোভাযাত্রাটি পূর্নিমাগাতি ইউনিয়ন প্রদক্ষিন করার পাশাপাশি উপজেলা শহরও প্রদক্ষিন করে।

উপজেলার পূর্নিমাগাঁতি ইউনিয়নের চেয়ারম্যান বাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রা উদ্বোধন করে তরুন প্রজন্মের প্রতিনিধি ইউপি চেয়ারম্যান আল আমিন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বর্তমান সরকার দেশব্যাপি উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। মানুষের জীবনমানের উন্নয়ন হয়েছে। শহরের পাশাপাশি গ্রামেও লেগেছে আধুনিকতার ছোয়া। পূর্নিমাগাতি ইউনিয়নের রাস্তাঘাট, ব্রিজ, হাট-বাজার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে।

উচ্চশিক্ষিত ও আধুনিক মানষিকতার আল আমিন সরকার নিজের উদ্ভাবনি চিন্তা-চেতনাকে কাজে লাগিয়ে ইতিমধ্যেই জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বিলাসী জীবন ছেড়ে মানব সেবার ব্রত নিয়ে তৃণমূলের রাজনীতিতে নাম লেখানো এই ইউপি চেয়ারম্যান আরো বলেন, মানুষের ভালোবাসাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, কাজের মাধ্যমে আমি মানুষের মন জয় করতে পেরেছি বলেই আজ হাজার হাজার নারী-পুরুষ আমার পক্ষে মাঠে নেমেছে। এই ভালোবাসা ধরে রেখে আমি আজীবন মানব কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।

নিজ উদ্যোগে পূর্নিমাগাতি ইউনিয়নের অধিকাংশ রাস্তায় বজ্রপাত নিরোধকসহ নানা প্রজাতির হাজার হাজার বৃক্ষরোপন করা জনপ্রিয় এই জনপ্রতিনিধি মনোনয়ন প্রাপ্তি ও নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করে বলেন, অল্পসময়ে ইউনিয়নের দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ যে সেবা ও স্থানীয় সরকারের সহযোগিতা পেয়েছে, তারা অবশ্যই এর মূল্যায়ন করবে। নিজস্ব চিন্তা-চেতনা ও স্থানীয় সাংসদ তানভীর ইমাম এমপি’র সার্বিক সহযোগিতায় ইউনিয়ন পরিষদের সেবা প্রদানকে আধুনিকায়ন করা হয়েছে, প্রাপ্ত বরাদ্দ শতভাগ সুষ্ঠু ব্যবহার করে সুষম উন্নয়ন করা হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনি’র অংশ কর্মসৃজন প্রকল্প, বয়স্কভাতা, বিধাব ভাতা, মাতৃত্বকালিন ভাতা, ভিজিডি, ভিজিএফ সুষ্ঠভাবে বন্টন করা হয়েছে, মানুষ এর সুফল ভোগ করেছে। জনসাধারণ অবশ্যই এর মূল্যায়ন করবে সমর্থন ও ব্যালটের মাধ্যমে। নির্বাচনী শোভাযাত্রায় পূর্নিমাগাতি ইউনিয়ন আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET