, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা




পলাশবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৩ ২০২১, ১৭:৩৮ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ীতে দলিল লেখক আব্দুল মাজেদ প্রধানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দলিল লেখক সমিতির পক্ষে দলিল লেখকগণ এবং জামালপুর গ্রামবাড়ীর আয়োজনে মানববন্ধনে স্থানীয়ভাবে ফটকাবাজ প্রকৃতির ডাকাত ও মাদক কারবারিসহ বিভিন্ন সময় নানা অপরাধের সাথে জড়িত শাহজাহান আলী ভুলু এবং তার সহযোগী সুবিধাবাদীরা হয়রানীর উদ্দেশ্যে মিথ্যা অভিযোগে মাজেদ প্রধানের বিরুদ্ধে মামলা দায়ের করে।
মামলা দায়েরের পরও দাম্ভিক ভুলু বেপরোয়া আচরণের ধারাবাহিকতায় দফায় দফায় অব্যাহত বিভিন্ন হুমকি-ধামকি এবং অপপ্রচার ও মিথ্যাচার চালিয়ে আসছেন। এরই প্রতিবাদে বুধবার (১৩ অক্টোবর) সকালে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলিল লেখক মাহমুদুজ্জামান প্রান্ত’র সভাপতিত্বে মানববন্ধনে ডাকাত ভুলুর হয়রানী মূলক ষড়যন্ত্রের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারসহ তার শাস্তির দাবীতে এসময় ব্যবসায়ী ফজলুল করিম প্রধান, সাজাদুল ইসলাম, উপজেলা তাঁতীলীগ সভাপতি আকতারুজ্জামান টিটু প্রধান ও আব্দুল মাজেদ প্রধান ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET