, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • জামায়াতের সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতার দাফন সম্পন্ন।




জামায়াতের সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতার দাফন সম্পন্ন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২১, ১৭:৪৯ | 865 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জামায়াতের সেক্রেটারি ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের পিতার দাফন সম্পন্ন হয়েছে। ১৮ অক্টোবর সোমবার বাদ মাগরিব ধানমন্ডি ঈদগাহ মসজিদে ১ম জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানাযায় ইমামতি করেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র (কারাবন্দী) অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
১৮ অক্টোবর বিকেলে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় শরীক হন ও নামাজে ইমামতি করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও এডভোকেট মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের আমীর যথাক্রমে নূরুল ইসলাম বুলবুল ও মুহা. সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের নায়েবে আমীর যথাক্রমে আবদুর রহমান মুসা ও মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান ও সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোঃ সালাহ উদ্দিন আইয়ুবী, ঢাকা বারের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট এসএম কামাল উদ্দিন ও বিশিষ্ট আইনজীবী এডভোকেট আবদুর রাজ্জাক, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের ছোট ভাই মিয়া গোলাম কুদ্দুস ও মিয়া মোঃ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
 ১৯ অক্টোবর মঙ্গলবার ফুলতলার শিরোমনি খানজাহান আলী কলেজ মাঠে বেলা ২টার দিকে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে শিরোমনি হাফিজিয়া মাদ্রাসা কবরস্থানে সমাহিত করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET