, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পলাশবাড়ীতে আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রিতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা




পলাশবাড়ীতে আওয়ামী লীগের উদ্যোগে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রিতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ১৯ ২০২১, ১৭:৫২ | 830 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ উদ্যোগে সাম্প্রদায়ীক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রিতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পৌরশহরের স্থানীয় চৌমাথা মোড় থেকে একটি শান্তি শোভাযাত্রা বের হয়ে রংপুর-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে চৌমাথা মোড়ে সম্প্রিতি সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বক্কর প্রধানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, পৌর মেয়র গোলাম সরোয়ার বিপ্লব, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম সরকার বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, সাবেক ভিপি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নির্মল কুমার মিত্র, ছাত্রলীগ সভাপতি আতিক হাসান মিল্লাত, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা সম্প্রদায়ীক সন্ত্রাসীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তিসহ সাম্প্রদায়ীক সন্ত্রাস বন্ধে সরকারকে আরো কঠোর পদক্ষেপ গ্রহনের আহবান জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET