, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে আ’লীগ নেতা এম এ হামিদ চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণা সভা




নাঙ্গলকোটে আ’লীগ নেতা এম এ হামিদ চেয়ারম্যানের নির্বাচনী প্রচারণা সভা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২১, ২০:৩৬ | 788 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা গ্রামে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান এম এ হামিদের নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জনগণের সমর্থন আদায়ে বৃহস্পতিবার রাতে কাকৈরতলা মধ্যমপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা ডা: সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এম এ হামিদ।
নির্বাচনী প্রচারণা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস, আ’লীগ নেতা শফিকুর রহমান, দুলাল হোসেন, খন্দকার সাজু আমিন, হাবিবুর রহমান, শাকতলী ওয়ার্ড আ’লীগ সাধাণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন আ’লীগ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কোরবান আলী, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক দ্বীণ মোহম্মদ, ইউনিয়ন আওয়ামী যুবলীগ যুগ্ন আহবায়ক আব্দুল জলিল, মামুনুর রশিদ, জহিরুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা মাস্টার কামাল হোসেন, মাঈন উদ্দিন প্রমুখ।
স্থানীয় সর্বসাধারণের উপস্থিতিতে নির্বাচনী প্রচারণা সভা জন সভায় রূপান্তরিত হয়। উপস্থিত সকলে আসন্ন পেরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এম এ হামিদ চেয়ারম্যানকে সমর্থন দিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET