, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • দিনাজপুর উন্নয়ন ফোরাম দিনাজপুরের উন্নয়নের জন্য কাজ করবে




দিনাজপুর উন্নয়ন ফোরাম দিনাজপুরের উন্নয়নের জন্য কাজ করবে

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২১, ২১:৩২ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে বাংলাদেশের সকল জেলার উন্নয়ন মাপকাঠিতে দিনাজপুরের চলমান সার্বিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি সামাজিক অনগ্রসরতাকে দূর করার লক্ষ্য নিয়ে দিনাজপুর উন্নয়ন ফোরাম কাজ করে যাবে। আজ শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্পূর্ন অরাজনৈতিক সামাজিক সংগঠন দিনাজপুর উন্নয়ন ফোরামের আহ্বায়ক নিয়ামত আলী খোকন একথা জানান।
লিখিত বক্তব্যে তিনি বলেন দিনাজপুর জেলার সকল উপজেলা ও পৌরসভাভিত্তিক আর্থ-সামাজিক সমস্যা চিহ্নিতকরন করে সকলের সহযোগিতা নিয়ে উন্নয়ন করা। তবে মুল লক্ষ্য দিনাজপুর পৌরশহরকে একটি আধুনিক শহর হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন দিনাজপুরের উন্নয়নে জেলার সকল কৃতিসন্তান, মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, পৌরসভার মেয়র, জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বুদ্ধিজীবি, কৃষক-শ্রমিক শ্রেণী, পেশাজীবি তথা চিকিৎসক, প্রকৌশলী, কৃষিবিদ, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দকে কার্যকরভাবে সম্পৃক্ত করতে সংগঠনটি প্রয়াস নিবে যে কোনো মতভেদের উর্ধে অবস্থান করে কাজ করা।

বিশ্বায়নের সাথে সাযুজ্য রেখে জ্ঞান অর্জন প্রক্রিয়া ও উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহার বিধির দ্বারা সকল কুসংস্কার, অপসংস্কৃতি, অস্বাস্থ্যকর কার্যকলাপ, সন্ত্রাস, ধর্মীয় উগ্রবাদ, মাদক, ইত্যাদির বিপরীতে সুস্থ্য সংস্কৃতির চর্চা ও পরিশিলীত জীবন মান উন্নয়ন করা।

সংবাদ সম্মেলনে আরো উপস্তিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু , অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব জিয়াউর রহমান খান লিটন, অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত ও সচিব মো: জুলফিকার রহমান, এনজিও ব্যক্তিত্ব চৌধুরী মোঃ তাইয়ুব তাজ্জামুল রানা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ কাজী আব্দুর রহমান , কবি মুজতবা আহমেদ মুরসেদ প্রাক্তন উপদেষ্টা বিমসটেক , অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব তাজুল ইসলাম, ।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET