, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কেশবপুরে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত




কেশবপুরে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুজন, রানীশংকৈল,ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ২৯ ২০২১, ২১:৪৫ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুক্রবার বিকেলে ত্রিমোহিনী মোড় চত্বরে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশিত হয়েছে। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদীচী শিল্পীগোষ্ঠীর কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, চিকিৎসক সৌমেন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET