, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • কুমিল্লার ৯ উপজেলায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা




কুমিল্লার ৯ উপজেলায় ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : অক্টোবর ৩০ ২০২১, ২০:৫৩ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের অধীনে থাকা ৯ উপজেলা ও এর অধীনে থাকা ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল সভাপতি মো. নাদিমুর রহমান শিশির ও সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ এক সাংগঠনিক কার্যনির্বাহী সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

উপজেলাগুলো হলো- কুমিল্লা আদর্শ সদর, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, বরুড়া, মনোহরগঞ্জ, সদর দক্ষিণ, বুড়িচং ও ব্রহ্মণপাড়া উপজেলা শাখা এবং এর অধীনস্থ সব ইউনিয়ন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহম্মেদ  এ তথ্য নিশ্চিত করে বলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলার অধীনে ৯ উপজেলা এবং ইউনিয়নগুলোর পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় ৩০ অক্টোবর থেকে বিলুপ্ত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, ছাত্রদলের প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত করতে মেধাবীছাত্রদের নিয়ে দ্রুত সময়ের মধ্যে কমিটি গঠন করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET