, , ,

শিরোনামঃ-




শীতের আগাম প্রস্তুতি গরম কাপড়ের বেচা-কেনা শুরু

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২১, ১৯:৪০ | 809 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হিমালয়ের কোল ঘেঁষা উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে এখনো জেঁকে বসেনি শীত,দেখা দেয়নি শীতের তীব্রতা। দিনের বেলায় এখনো যথেষ্ট গরম,রাতে ও সকালে হালকা শীত। দিনের রোদে সারাদিন গরম থাকলেও সন্ধ্যা নামার সাথে সাথেই হালকা শীত অনুভুত হয়। রাত বাড়ার সাথে সাথে শীতের তীব্রতা কিছুটা বৃদ্ধি পায়। তাই শীত জেঁকে বসার আগেই পূর্ব প্রস্তুতি হিসেবে গরম কাপড়ের বেচা-কেনা শুরু করেছে গতবছর করোনায় কর্মহীন ফুটপথের ব্যবসায়ীরা। শীত কম থাকায় এখনো পুরোপুরি বেচাকেনা শুরু না হলেও শহরের ফুটপথের গরম কাপড়ের দোকানগুলো পুরাতন কাপড়ের পসরা নিয়ে বসে গেছে। তবে দোকানগুলোতে এখনো ক্রেতাদের তেমন একটা ভীড় দেখা মেলেনি। এদিকে শিশির ভেজা সন্ধ্যা রাত আর সকালে হালকা শীত,আবার দিন হলেই রোদের গরম তাপ অনুভূত হবার কারণে শীত আর গরমের মাঝে দেখা দিচ্ছে স্বর্দী, কাশি সহ ঠান্ডা জনিত রোগ। তাইতো শীতের তীব্রতা দেখা দেয়ার আগেই এবছর পূর্ব প্রস্তুতি হিসেবে অনেকেই গরম কাপড় সংগ্রহ করছেন । নতুন কাপড়ের দাম বেশি তাই পুরাতন গরম কাপড় সংগ্রহ করতে ঝুকছেন অধিকাংশ মধ্যবিত্ত গরীব সাধারণ ক্রেতা। শহরের অভিজাত দোকানগুলোতে এখনো শীতের কাপড়ের জন্য ক্রেতার উপস্থিতি দেখা না গেলেও ফুটপাতের গরম কাপড়ের দোকান গুলোতে অনেকেই উঁকিঝুকি দিচ্ছেন কেউ নিচ্ছেন কেউবা ঘুরে ঘুরে দেখছেন। তবে প্রতিবারের ন্যায় এবারেও শীতের শুরুতেই ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক কারিগররা।
গরম কাপড় কিনতে আসা মোন্নাফ মন্ডল জানান,সামনে যে কোন সময় শীতের তীব্রতা বাড়তে পারে এ জন্য আগে ভাগেই গরম কাপড় সংগ্রহ করছেন তিনি। পুরাতন কাপড় ব্যবসায়ী আনোয়ার বলেন,গত বছর করোনার কারনে শীতে ব্যবসা তেমন ভালো হয়নি,তবে এবারে বেচা-কেনা ভালো হবে এমনটিই প্রত্যাশা ব্যবসায়ীদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET