, , ,

শিরোনামঃ-




বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল বিরাটদের

নয়া আলো অনলাইন ডেস্ক।

আপডেট টাইম : নভেম্বর ০৭ ২০২১, ২০:১৮ | 891 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেট হারিয়ে ১২৪ রান করে আফগানিস্তান। জবাবে মাঠে নেমে ৮ উইকেট ও ১১ বল হাতে রেখে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আবুধাবীর এই গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানদের এই হারে আশাহত হলো ভারত! কারণ এই জয়ের মধ্য দিয়ে পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করলো উইলিয়ামসনের দল, আর বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়লো টিম ইন্ডিয়া।

এই খেলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের প্রভাবশালী বাংলা গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে, ‘বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেল বিরাট কোহলিদের, সোমবার নিয়মরক্ষার ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে’।

খবরে বলা হয়েছে, বিশ্বকাপ থেকে বিদায় বিরাট কোহলিদের। আগামীকাল সোমবার নামিবিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল। সেই ম্যাচে জিতলেও পয়েন্টের বিচারে শেষ চারে যাওয়ার আশা আর নেই ভারতের। টি২০-তে অধিনায়ক হিসাবে নিজের শেষ টুর্নামেন্ট থেকেও খালি হাতে ফিরতে হল কোহলিকে।
বিস্তারিত আসছে…

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET