, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাদুল্লাপুরে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা




সাদুল্লাপুরে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২১, ১৮:৫৩ | 794 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গায় সোস্যাল এ্যাডভান্সমেন্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিঃ (কালব)-এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা শাখার চেয়ারম্যান আব্দুল জলিল সরকার।
এসময় বক্তব্য রাখেন, কালব লিঃ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফাহমিদা সুলতানা সীমা, গাইবান্ধা ও জয়পুরহাট জেলা ক্লাস্টার কমিটির সেক্রেটারী আব্দুল মোনায়েম, কালব লিঃ জেলা প্রোগ্রাম অফিসার দিলীপ কুমার রায়, নলডাঙ্গা শাখার সেক্রেটারী আতিকুল ইসলাম আতিক, উপজেলা ব্যবস্থাপক ফারুক আহমেদ, রফিকুল ইসলাম ও অধ্যক্ষ শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় সোস্যাল এ্যাডভান্সমেন্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ নলডাঙ্গা শাখার সদস্যদের শেয়ার-সঞ্চয়-ঋণ বিষয়ে লভ্যাংশের হিসাব ও আয়-ব্যয় হিসাব প্রতিবেদন পাঠ করে শুনানো হয়। যা সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET