, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চায় বিএনপির শাসনামলে নির্যাতিত দাপুটে ছাত্রলীগ নেতা পলাশ ও দুলাল




রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে চায় বিএনপির শাসনামলে নির্যাতিত দাপুটে ছাত্রলীগ নেতা পলাশ ও দুলাল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ১৬ ২০২১, ১৭:৪৯ | 1171 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এক সময় তাদের ‘জয় বাংলা’ স্লোগানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ছাত্রলীগের শত শত নেতাকর্মী। বিএনপি-জামায়াতের শাসনামলে দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে লগি বৈঠা নিয়ে আন্দোলনে লড়াই করেছেন। সহ্য করতে হয়েছে জেল-জুলম-নির্যাতন।
বলছিলাম সিরাজগঞ্জ সয়াগোবিন্দ থানা রোডের বাসিন্দা হুমায়ুন কবির পলাশ ও সাজু আহমেদ দুলালের কথা ছাত্রলীগের নেতা হওয়ার কারণে বিএনপি সরকারের আমলে ২০০৬ সালে ১১ নভেম্বর গভীর রাতে র‌্যাব বাহিনী পলাশ ও দুলালসহ আর দুইজন সহকর্মীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তিন চার দিন তাদের উপড় করে অমানবিক নির্যাতন । আশস্কাজনক অবস্থায় তাদেরকে ভর্তি করা হয় ঢাকা শমরিতা হাসপাতালে। চিকিৎসার জন্য সেখানে ভর্তি ছিলেন অনেকদিন। সেই সময় ‘‘র‌্যাবের মামুলি জিজ্ঞাসাবাদের নমুনা’’ এমনি একটি রির্পোট ছাপানো হয়েছিল দৈনিক সমকাল পত্রিকার শেষ পাতায়, ২০০৬ সালের ১৫ নভেম্বর পত্রিকায় । তাই প্রতিবছর নভেম্বর মাস আসলে তাদের চোখে ভেসে উঠে সেই দিনের ভয়ংকার চিত্র ।

সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক ছাত্রলীগের দুঃসময়ের সঙ্গী হুমায়ুন কবীর পলাশ ও জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাজু আহমেদ দুলাল বর্তমানে অনেকেই তাদের অবদান ভুলে গেছে । বর্তমানে তারা আওয়ামী লীগের নেই কোন রাজনৈতিক সংগঠনের কোন পদে।

এ বিষয়ে হুমায়ন কবীর পলাশ বলেন, ১৯৯৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার পর ঐ বছরই আমাকে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রী সংসদের সাহিত্য পাঠাকার সম্পাদক নির্বাচিত করা হয়। ২০০৬ সালে বিএনপি-জামায়াতের শাসনামলে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক নির্বাচিত করা হয়। ২০০১ সালে বিএনপি জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের কার্যক্রম যখন নিভু নিভু অবস্থায়, তখন দাপটের সঙ্গে সিরাজগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়কের দায়িত্ব পালন করেছি । এই জন্য আমাকে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে ।

আরেক নির্যাতিত ছাত্রলীগ নেতা সাজু আহমেদ দুলাল বলেন, তখনকার সময়ে ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের রোষানলে পড়তে হয়। বর্তমানে কোন সংগঠনে আমার কোন পদ নেই । তারপরও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থেকে সরে যাইনি।
তিনি আরো বলেন, টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়। ওয়ার্ড থেকে শুরু করে দলের উচ্চপর্যায়ে অনেকেই নানা উপায়ে অর্থ-বিত্তের মালিক হয়েছেন। অনুপ্রবেশকারীদের ভিড়ে আমরা হারিয়ে গেছি।

স্থানীয়রা বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন হুমায়ুন কবির পলাশ ও সাজু আহমেদ দুলাল। রাজনীতি করে তারা কিছুই করতে পারেননি। দল ক্ষমতার আসার পর অনেকেই অনেক কিছু পেয়েছেন কিন্তু পলাশ ও দুলাল তেমন কিছু পাইনি ।

এ বিষয়ে পলাশের বড় ভাই ইমরুল হাসান বাবু বলেন, পলাশরা দুঃসময়ে দলের জন্য কাজ করেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। দলের এই নেতা-কর্মীরা নীতি নৈতিকতার কারণে আদর্শের বাইরে গিয়ে দলবাজি করে অর্থ উপার্জন করতে পারেননি। অথচ দলের ভিতর অনুপ্রবেশকারীরা আজকে দলবাজি করে অনেক অর্থ-বিত্তের মালিক হয়েছেন। দলীয় হাইকমান্ড থেকে এই ত্যাগী নেতা-কর্মীদের খুঁজে বের করে তাদের মূল্যায়ন করা উচিত বলে মনে করেন তিনি।

সিরাজগঞ্জ জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা সত্ত্বেও পলাশ ও দুলালের মত অনেক কর্মীরা অবহেলিত রয়েছে তাদের দিকে নজর দেওয়া প্রয়োজন। আমরা বিষয়টি নিয়ে দলের নেতাদের সঙ্গে কথা বলব। দেখি তার জন্য কিছু করতে পারি কিনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET