, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বাগেরহাট জেলা বিএনপির স্মারকলিপি প্রদান।




খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বাগেরহাট জেলা বিএনপির স্মারকলিপি প্রদান।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৪ ২০২১, ২২:২৫ | 845 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাগেরহাট জেলা বিএনপি। জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বাগেরহাট জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন। বুধবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় বাগেরহাট জেলা বিএনপি’র আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম ও সদস্য সচিব মোজাফফর রহমান আলম দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শাহিনুজ্জামান এর নিকট এই স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, জেলা বিএনপি নেতা এসকেন্দার হোসেন, জেলা বিএনপির সদস্য সরদার ওয়াহিদুল ইসলাম পল্টু, সৈয়দ নাসির আহমেদ মালেক, ডাক্তার আব্দুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা, জেলা তাঁতী দলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমান, জেলা  মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শেখ নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।
জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান শেষে বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ দল জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি লাভের আশায় বাগেরহাট জেলা বিএনপি’র পক্ষ থেকে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আশাকরছি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সরকার দ্রুত অনুমতি প্রদান করবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET