ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও সেবা সংক্রান্ত বিষয়ে ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়ন পরিষদে জবাবদিহিমূলক গণশুনানী অনুষ্ঠিত। বুধবার দুপুরে পরিষদ চত্বরে অনুষ্ঠিত গণশুনানী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার স্থানীয় সরকারের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য রবিউল ইসলাম, মোঃ মুক্তার হোসেন প্রমুখ।
Please follow and like us:









