, , ,

শিরোনামঃ-




কুতুবদিয়ায় ছোটনের গণসংযোগে মানুষের ঢল

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : নভেম্বর ২৭ ২০২১, ২০:৫৫ | 780 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোঃ মনিরুল ইসলাম, কুতুবদিয়া। 
কক্সবাজারের কুতুবদিয়ায় স্থগিত বড়ঘোপ ইউপি নির্বাচনকে সামনে রেখে ঘোড়া মার্কার সমর্থনে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ করেছেন চেয়ারম্যান প্রার্থী  বর্তমান ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন।  শুক্রবার বিকেলে ৭ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়ার অলি-গলিতে নির্বাচনী গণসংযোগ করেন। গণসংযোগে জনতার ঢল দেখাযায়।
  এ সময় চেয়ারম্যান প্রার্থী আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের বাস্তবায়ন ও আরো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে পুনরায় তাকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার অনুরোধ করেন।
 উল্লেখ্য যে, আগামী ৩০ নভেম্বর কুতুবদিয়ায় স্থগিত হওয়া বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।  গত ২০ সেপ্টেম্বর (সোমবার) উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলে, এরমধ্যে বড়ঘোপ ইউনিয়নের পিলটকাটা কেন্দ্রটি সহিংসতার কারণে ভোটগ্রহণ স্থগিত হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET