, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান শুরু। ব্যবসায়ীদের মানব বন্ধন।




ডুমুরিয়ায় পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপন উচ্ছেদ অভিযান শুরু। ব্যবসায়ীদের মানব বন্ধন।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ০১ ২০২১, ২০:১৭ | 838 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ডুমুরিয়া উপজেলা সদরে দুধ বাজার এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গায় তৈরি করা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। বুধবার বেলা ১১টা থেকে শুরু হয়। ২দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান চলবে। অভিযানে ৮৬টি স্থাপনা ভাঙ্গা হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের ডুমুরিয়া উপ বিভাগীয় প্রকৌশলী মোঃ মিজানুর রহমান। এরমধ্যে প্রথম দিনে ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
খুলনা জেলা প্রশাসকের আদেশ মোতাবেক গত ২০১৯ সালে এ অভিযান শুরু করা হয়। করোনা ভাইরাসের কারনে অভিযান বন্ধ রাখা হয় বলে এ কর্মকর্তা জানান। এসময় খুলনা জেলার রেভিনিউ ডেপুটি কালেক্টর নয়ন কুমার রাজবংশী,অতিরিক্ত পুলিশ সুপার খ-অঞ্চল মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ।
উচ্ছেদ অভিযান শুরুর আগে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান না ভাঙ্গার জন্য মানব বন্ধন করে। মানব বন্ধনে শত শত ব্যবসায়ী দোকান বন্ধ করে রাজ পথে নেমে আসে। কিন্তু পুলিশের বাঁধার মুখে তাদের মানব বন্ধন ভন্ডুল হয়ে যায়। এরপর ৩টি বুলডোজার দিয়ে দ্রুত উচ্ছেদ অভিযান শুরু করা হয়। এ সময় বাজার এলাকাসহ ডুমুরিয়া শরাফপুর সড়ক বন্ধ হয়ে যানবাহন ও সাধারন মানুষের চলাচল বন্ধ হয়ে পড়ে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET