, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মংলা উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।




বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মংলা উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২১, ২১:৪১ | 846 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটের মংলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি ইকবাল হোসেনের বিরুদ্ধে সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ উঠেছে। মাত্র ১.৩০ একর জমি ওই নেতার লোলুপ দৃষ্টি থেকে রেহাই পাননি। যাহার মূল্য প্রায় আড়াই কোটি টাকার মত। এমন অভিযোগ করে মংলা উপজেলার ৯ নং ওয়ার্ডের সঞ্জয় ঘোষালের স্ত্রী নুপুল রানী ঘোষাল বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। ওই সন্ত্রাসীদের ভয়ে তিনি মংলা থেকে পালিয়ে বাগেরহাট আসেন মঙ্গলবার রাতে। এরপর বুধবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। লিখিত অভিযোগে নুপুর রানী ঘোষাল মংলা উপজেলার ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি ও তার ম্যানেজার রুবেল শেখকে উচ্ছৃংখল, দাঙ্গাবাজ, মামলাবাজ ও ভুমিদস্যু বলে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নিকট নুপুর দাবী করেন, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন মংলা উপজেলার সকল ধরনের টেন্ডারের গড ফাদার। তিনি ফেরিঘাট, বন্দরের রাস্তা, বিল্ডিং ও বিদেশী জাহাজসহ বিভিন্ন স্থানে চাকুরী দেওয়ার কথা বলে মানুষের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি এক সময়ে বাসের টিকিট বিক্রি করলেও এখন আঙ্গুল ফুলে কোটিপতি হয়েছেন। গড়ে তুলেছেন একাধিক সন্ত্রাসী বাহিনী। এই বাহিনী দিয়ে তিনি মংলা এলাকার সাধারণ মানুষের জমি দখল করে চড়া দামে বিক্রি করছেন। কেউই তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে না। করলে তাকে মামলা-হামলা করে সায়েস্তা করা হয়। এমনকি জমি নিয়ে যাতে কোথাও নালিশ না দিতে পারে সেই জন্য নুপুরের স্বামী সঞ্জয় ঘোষালকেও মিথ্যা মামলা দিয়ে সায়েস্তা করছে। আর এ সকল বিষয়ে নালিশ দিলেও থানা থেকে শুরু করে কোন নেতৃবৃন্দ বিষয়টি সুরাহা করেন নাই।
এ ব্যাপারে মংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি ইকবাল হোসেন জানান, ওই বিতর্কি এলাকায় তার কোন জমিই নেই। তা হলে তিনি দখল করেন কি ভাবে। এছাড়া যে সকল অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET