অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৩ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের উন্নয়নকামী সাধারণ মানুষের মার্কা নৌকা। তাই ৫ জানুয়ারী শ্রীপুরে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।
রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগের সভাপতি কামাল উদ্দিন ফরাজীর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক সামসুল হক সরদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. সামসুল আলম প্রধান, মহিলা ভাইশ চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম মোল্লা, রাজাবাড়ী ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হাসিনা মমতাজসহ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।









