, , ,

শিরোনামঃ-




গাইবান্ধায় ডিজিটাল বাংলাদেশ দিবস পালন

আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১৩ ২০২১, ০৩:৩৭ | 881 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গাইবান্ধায় নানা কর্মসূচির মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে।

রোববার (১২ ডিসেম্বর) ‘ডিজিটাল বাংলাদেশের অর্জন উপকৃত সকল

জনগন’ এই প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল- বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জাতীয় কর্মসূচিতে সাথে অংশগ্রহণ।

এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমানসহ বিভিন্ন সরকারি অধিদপ্তর ও বিভাগের কর্মকর্তারা। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর পার্ক থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET