সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নবীদুল ইসলাম দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করায় ইউনিয়ন বাসীর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরন করেন। বিকেলে সদর উপজেলা মিলনায়তনে এ শপথবাক্য শেষে ইউনিয়ন বাসী এই ফুলের মালা দিয়ে বরন করেন। পরে আলহাজ্ব নবীদল ইসলাম তার ইউনিয়নের সকল নির্বাচিত মেম্বরদের ফুল দিয়ে বরণ করেন। তরুণ উদ্যমী আলহাজ্ব নবীদুল ইসলাম ইউনিয়নে মাইলফলক উন্নয়ন এবং জনসাধারণের পাশে সবসময় থাকার কারণেই এবারে তাকে ইউনিয়ন বাসীর পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। এসময় আলহাজ্ব নবীদুল ইসলাম বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার অঙ্গীকার করিছি শতভাগই চেষ্টা করব আমার ইউনিয়নে বাস্তবায়ন করার জন্য। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন গ্রাম হবে শহর তার শতভাগ বাস্তবায়ন হবে।









