সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ফরহাদ আলীকে বরণ ও বিদায়ী চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সরকারকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বেলা ১১ ঘটিকার সময় ৩ নং বহুলী ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ ফরহাদ আলী সহ সংরক্ষিত মহিলা ইউপি সদস্য সহ সকল বিজয়ী ইউপি সদস্যদের বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী চেয়ারম্যান রুহুল আমিন সরকার সহ পুরাতন ইউপি সদস্যদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
৩ নং বহুলী ইউনিয়নের প্রাক্তন সভাপতি মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ সময়কালীন রায়গঞ্জ তাড়াশ থানা কমান্ডার গাজী শেখ মোহাম্মাদ আলাউদ্দিন, বহুলী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ আলম, সদর উপজেলা থানা আওয়ামীলীগের সদস্য আতিকুল রহমান আতিক, সিরাজগঞ্জ জেলা বিএনপির অর্থ সম্পাদক রেজাউর রহমান ফিরোজ, মাওলানা আবু তালহা হাফিজিয়া মাদ্রসার মোহতামিম প্রমূখ।
এসময় নবাগত ও সাবেক চেয়াম্যান ও ইউপি সদস্যসদের নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন
অনুষ্ঠানে , শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









