, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ডুমুরিয়ায় বিভিন্ন কর্মসূচীতে নারায়ন চন্দ্র চন্দ এমপি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর।




ডুমুরিয়ায় বিভিন্ন কর্মসূচীতে নারায়ন চন্দ্র চন্দ এমপি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর।

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২১, ১৯:৩৭ | 814 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ার।তারই স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ গ্রাম হবে শহর। তারই ধারাবাহিকতায় ডুমুরিয়ায় অভুতপূর্ব উন্নয়ন হচ্ছে।চলতি বছরেও হাজার কোটি টাকার বেশী বরাদ্দে ব্রীজ,কালর্ভাট,রাস্তা-ঘাট,মন্দির-মসজিদসহ বিভিন্ন খাতে উন্নয়ন কাজ চলছে।গ্রামাঞ্চল এখন শহরের পথে, কিন্তু সড়ক উন্নয়নে সবুজ বনায়নে যেন ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।তিনি
মঙ্গলবার সকালে ভদ্রানদীর উপর ৫৭ মিটার দৈর্ঘ্যরে গার্ডার ব্রীজ নির্মান কাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল ওয়াদুদ’র সভাপতিত্বে মুক্তিযোদ্ধা মোড়ে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন,আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দার,ঠিকাদার নাসিম আকন,খান মোহন,বদরুদ্দোজা বাবলু প্রমূখ।
পরে প্রধান অতিথি শোভনা ইউনিয়নের কুমারঘাটা-কদমতলা বাজার সড়ক,পিবিএস কদমতলা সার্বজনীন পূজা মন্দির ভবন ও বাগআঁচড়া-কুলবাড়িয়া সড়কে আড়ুয়াখালী খালের উপর ৪৫ মিটার দৈর্ঘ্যরে আরও একটি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য,অধ্যাঃ জিএম ফারুক হোসেন,অধ্যাঃ সুশীল মন্ডল, মনিন্দ্রনাথ মলি¬ক,মনোরঞ্জন রায়,গনেশ মন্ডলসহ আ’লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উদ্বোধনী ফলক উন্মোচনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল গফুর।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET