, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • হাবিপ্রবির ২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষেও ভর্তিও জন্য বিবেচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ




হাবিপ্রবির ২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষেও ভর্তিও জন্য বিবেচিত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ২৮ ২০২১, ১৯:৪১ | 818 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

জিএসটি গুচ্ছ ভুক্ত হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ৮ টি অনুষদের ২২ টি ডিগ্রিতে মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সাথে মোট আসনের ৩ গুণ সংখ্যক শিক্ষার্থীর অপেক্ষমান তালিকা ও প্রকাশ করা হয়েছে।

২৬ ডিসেম্বর রবিবার বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কনফারেন্স রুমে এই ফল প্রকাশ করেন। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ২০২১ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিগত ০৩ ডিসেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করে। জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ কওে সর্বনিম্ন ৩৫ (সাধারন) এবং ৩০ (কোটা) নম্বর প্রাপ্ত আবেদন কারীরা গত ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন সম্পন্ন করে। ১৬৯১ টি আসনের বিপরীতে সর্বমোট ২৭৪৬৬ জন শিক্ষার্থী আবেদন করে। “এ” ইউনিট (বিজ্ঞান) এ ১২৪৪৪ জন শিক্ষার্থী, “বি”ইউনিট (মানিবক) এ ৮৯৬১ জন শিক্ষার্থী এবং“সি”ইউনিট (বাণিজ্য) এ ৬০৬১ জন শিক্ষর্থী আবেদন করে। আবেদন কারীদের মধ্যে থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ১০০ এর মধ্যে প্রাপ্ত নম্বর এবং এসএসসি’র ও এইচ এসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ (জিপিএ ৫=১০ নম্বর) বিবেচনা করে সর্বমোট ১২০ নম্বর এর উপর স্কোর নির্ধারন করে ও প্রার্থীদেও পছন্দ ক্রম বিবেচনা কওে ফলাফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক গঠিত টেকনিক্যাল কমিটির সার্বিক সহযোগিতায় এই প্রথম বারের মতো বিশ্বিবিদ্যালয়ের নিজস্ব আইটি সেল এর কর্মকর্তাবৃন্দ তাদের কারিগরি জ্ঞান প্রয়োগের মাধ্যমে ফলাফল প্রস্তুত করেন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সম্পদ ব্যবহার করে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। নির্দিষ্ট সময়ে নির্ভুল ভাবে ফলাফল প্রকাশের জন্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান সন্তুষ্টি প্রকাশ করেন । এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সকল অনুষদের ডিনগণ, ভর্তি কমিটির সচিব ও রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পরিচালক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগএবং কারিগরি উপ-কমিটির সদস্য বৃন্দ।

উল্লেখ্য, আগামী ৩ জানুয়ারী ২০২২ ইং তারিখ থেকে ভর্তিও বিভিন্ন কাযক্রম শুরু হয়ে ২০ জানুয়ারী ২০২২ ইং তারিখ সকল ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবেএবং ২৩ জানুয়ারী নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ২৪ জানুয়ারী থেকে ক্লাশ কযক্রম শুরু হবে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET