কোভিড-১৯ প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বে-সরকারী উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে ডুমুরিয়ার ১২টি ইউনিয়নের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করা হয়েছে। পিএএসিআরএমডিসি প্রকল্পের দি এশিয়া ফাউন্ডেশন এবং ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে মঙ্গলবার সকাল ১০টার দিকে এ কার্যক্রমের শুভ উদ্বোধণ করেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল। উপস্থিত ছিলেন গোলনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রিক্তা রায়, চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস খলিলুর রহমান, মালতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান সহকারী প্রধান শিক্ষিকা শ্যামলী সরকার, দলিতের অডিট ম্যানেজার উত্তম কুমার দাস, হিসাব রক্ষক হরিচাদ দাস, ফিল্ড সুপার ভাইজার সামছুর নাহার, লক্ষী রানী দাস, তনিমা দাস প্রমুখ।









