দিনাজপুরের ফুলবাড়ীতে বাল্যবিবাহ,যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সুশীল সমাজ এবং জনপ্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১জানুয়ারী সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কার্য্যালয়ের কারিগরী তত্ত্বাবধানে ও উপজেলা নির্বার্হী অফিসার রিয়াজ উদ্দিনের সভাপতিত্ত্বে প্রশিক্ষণ কর্মশালয় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন,বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান নিরু সামসুন্নাহর। প্রশিক্ষণ কর্মশালয় সাংবাদিক,জনপ্রতিনিধি,শিক্ষক,গ্রাম পুলিশসহ মোট ৬০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ কর্মশালয় বাল্যবিবাহ,যৌন হয়রানি ও মাদক প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে সমাজের প্রত্যেকটি সচেতন নাগরিকরা কে কিভাবে দ্বায়িত নিয়ে এগিয়ে আসতে পারে এবং সেইসাথে এসব অপরাধ নিয়ন্ত্রণে সরকারের প্রচলিত আইন এবং শাস্তির যে বিধান রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাফুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালাটির সার্বিক অর্থায়ন করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প,স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি(জাইকা)।









