, , ,

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • ডুমুরিয়ায় বিএনপির সমাবেশে গয়েশ্বর রায়  রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে




ডুমুরিয়ায় বিএনপির সমাবেশে গয়েশ্বর রায়  রাজপথে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে

গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।

আপডেট টাইম : জানুয়ারি ১২ ২০২২, ২০:১৩ | 889 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, যত দ্রুত এই আন্তর্জাতিক ভোট চোর শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে নামানো যাবে তত দ্রুত গণতন্ত্রের মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসা নিশ্চিত হবে। আর বেগম খালেদা জিয়া সুস্থ্য না হলে বাংলাদেশ সুস্থ্য হবে না। এই লুটের সরকারের একমাত্র ভয় হল বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক, তারুন্যের অহংকার তারেক রহমানকে। এজন্যে এই মধ্যরাতের অবৈধ প্রধানমন্ত্রী বেগম জিয়াকে মুক্তি দিতে চায়না, মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে দেশনেত্রীকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। তিনি বর্তমানে মূমুর্ষ অবস্থায় প্রতিটি মুহুর্ত পার করছেন। তিনি যে রোগে আক্রান্ত তার চিকিৎসা বাংলাদেশে হবেনা বলে চিকিৎসকরা জানিয়ে দিলেও আইনের দোহাই দিয়ে চিকিৎসা নামে তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।
 বুধবার বিকেলে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ফুটবল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মুক্তি ও সুচিকিৎসার জন্যে বিদেশে পাঠানোর দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক কুদরতে আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলীর সদস্য মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আলম মনা। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপির নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল,  যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল ইসলাম সাবু, শাহারুজ্জামান মোর্তজা, আবুল হোসেন আজাদ, জেলা বিএনপি’র সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও মহানগর বিএএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, মুস্তাফিজুর রহমান, মামুনুল ইসলাম, তরিকুল ইসলাম জহির, খান জুলফিকার আলী জুলূ, খান রবিউল আলম রবি, বেগ তানভিরুল আলম, খায়রুল ইসলাম জনি, কওসার আলী চৌধুরি, মোল্যা মোশাররফ হোসেন মফিজ,  রুবায়েত হাসান বাবু, মুর্শিদ কামাল, অসিত কুমার সাহা, হাফিজুর রহমান মনি, ফকরুল ইসলাম রবিন, ওমর ফারুক কাউসার, শফি মোহাম্মদ খান, শাকিল আহম্মেদ দিলু, তৈয়েবুর রহমান, মোল্যা কবির হোসেন, এস এম শামীম কবির, মাহাবুবুল হাসান পিয়ারু, সৈয়দা রেহেনা ঈসা, চৌধুরি শফিকুল ইসলাম হোসেন, জুলফিকার আলী, একরামুল হক হেলাল, ইবাদুল হক রুবায়েত, খান ইসমাইল হোসেন, এ্যাডঃ সেতারা বেগম,ইমতিয়াজ আহম্মেদ ইফতি, গোলাম মোস্তফা তুহিন, তাজিম বিশ্বাস, আব্দুল মান্নান মিস্ত্রি, সাজ্জাত আহসান গোরা, শাহাদাৎ হোসেন ডাবলু, ফারুক হোসেন, বদরুল আলম, এ্যাডঃ আব্দুস সাত্তার, ডাঃ আব্দুল মজিদ, আলী আজগর চুন্নু, শেখ ফরিদ আহম্মেদ, জাহিদ ইমতিয়াজ, হাফিজুর রহমান মুন্না প্রমুখ।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET