“তারুণ্যের অঙ্গিকার, পরিচ্ছন্ন দোহার উপজেলা গড়ার” এই স্লোগান সামনে রেখে ঢাকার দোহার উপজেলার ডাকবাংলো ও তার চারপাশ পরিস্কার করেন বিডিক্লিন দোহার উপজেলা শাখার সদস্যরা। শুক্রবার (২১ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় প্রায় ৩৫জন সদস্য ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের নিয়ে তাঁদের এই পরিচ্ছন্ন অভিযান সম্পন্ন হয়।
এসময় ডাকবাংলো এলাকার বিভিন্ন স্থানে ময়লা ফেলার ঝুড়ি স্থাপন করেন তাঁরা। ভবিষ্যৎ প্রজন্মকে একটি পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতেই বিডিক্লিন এর পরিচ্ছন্ন অভিযান। তাঁদের এই অভিযান পুরো দোহার উপজেলাব্যাপী অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের সদস্যরা।
Please follow and like us:









