, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন




গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও সানি অপারেশন

আরিফিন রিয়াদ, গৌরনদী,বরিশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ২৫ ২০২২, ১৯:২৩ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

৫২‘র ভাষা আন্দোলনের সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশন ও ট্রষ্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের জন্য বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও চোখের সানি অপারেশনের আয়োজন করা হয়। এ উপলক্ষে টরকী নীলখোলা আসিয়া চ্যারিটেবল কমপ্লেক্সে আই ক্যাম্পের আয়োজন করা হয়। আগত রোগী সেবা প্রদান করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষ হাসপাতালের চিকিৎসক ডাঃ বেনজীর বুশরা।

উদ্ধেধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশনের সাধারন সম্পাদক ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক জহুরুল ইসলাম জহির, ফাউন্ডেশনের ভাইসচেয়ারম্যান খাদিজা আক্তার, রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলাম, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সহ-প্রচার সম্পাদক আরিফিন রিয়াদ।

হতদরিদ্রদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা প্রদান অনুষ্ঠানে ১শত ৪২ জনকে সেবা প্রদান করা হয়। তার মধ্যে ৬২ জনকে বিনামূল্যে ঔষাধ সরবারহ, ৪৫ জনকে বিনা মূল্যে চশমা সরবারহ ও ৩৫ জনেকে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশন ও ট্রষ্ট্রের অর্থায়নে চোখের ছানি অপারেশন করা হয়। অপারেশনের রোগীদের অপারেশনে, বরিশাল আসা যাওয়া, থাকা-খাওয়া, লেন্স বসানোসহ যাবতীয় খরচ ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউ-েশন ও ট্রষ্ট্রে বহন করেন।

 

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET