, , ,

শিরোনামঃ-




মিরসরাইয়ে আবুতোরাব বাজারের আহবায়ক কমিটি গঠন

জাবেদুল ইসলাম, মিরসরাই,চট্রগ্রাম করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০১ ২০২২, ১৯:০৮ | 829 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী আবুতোরাব বাজার পরিচালনা কমিটির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল পুর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং আগামী ৩মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সোমবার এক সাধারণ সভায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার স্বাক্ষরিত কমিটিতে বাজার কমিটির সাবেক সভাপতি বিশিষ্ঠ ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন আহবায়ক ও বাবু মাধব বনিককে সদস্য সচিব মনোনীত করে  ৯ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া। কমিটির অন্য সদস্যরা হলেন, যথাক্রমে- ইউপি সদস্য রবিউল হোসেন রনি, তমাল কৃষ্ণ দে, নুরুল আলম বেলাল, শওকত আলী, কামরুল হাসান ফারুক, ইমন ভুঁইয়া, নুরুল করিম, হেলাল উদ্দিন ও আমিনুল ইসলাম।
সাধারণ সভায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল হালিম মাস্টারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরুল গনি, মঘাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, বাজার কমিটর সাবেক সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, মাস্টার মফিজ উদ্দিন সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ। সভায় আহবায়ক কমিটিকে আগামী ৩মাসের মধ্যে একটি নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন দেয়ার নির্দেশনা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET