, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রাজশাহীতে মুক্তিযোদ্ধার সন্তানকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা, অজ্ঞাত কারনে প্রধান আসামীদের গ্রেফতার করছে না পুলিশ




রাজশাহীতে মুক্তিযোদ্ধার সন্তানকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা, অজ্ঞাত কারনে প্রধান আসামীদের গ্রেফতার করছে না পুলিশ

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২২, ১৮:২৪ | 792 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে মুক্তিযোদ্ধার সন্তানকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার প্রধান আসামীদের গ্রেফতার করছে না চন্দ্রিমা থানা পুলিশ।
এই দাবিতে বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ভুক্তভোগীর স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌসী (৩০) নামে এক নারী সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী মহানগর প্রেসক্লাবে। এ সময় তার সাথে ছিলেন সন্তান ও স্বামী মো. আবুল হাসেম। ভুক্তভোগী আবুল হোসেমের পিতা মুক্তিযোদ্ধা আব্দুল প্রামনিক ও তার আপন বড় ভাই মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম । তার মুক্তিযোদ্ধা নম্বর ০১৫০০০০৪৮৮৭।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোসা. জান্নাতুল ফেরদৌসী।
তিনি তাঁর লিখিত বক্তব্যে বলেন, শত্রুতার জের ধরে গত (৪ জানুয়ারী) সন্ধ্যা ৬ টায় শালবাগান সিটি গ্যারেজের পেছনে (নয়ন বিডিআর এর বাড়ির সামনে) রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার ১২/১৩ জন দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার স্বামীকে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে আমার স্বামী অচেতন হয়ে পড়লে দূর্বৃত্তরা পালিয়ে যায়। ওই সময় স্থানীয়দের সহযোগীতায় অটোরিক্সা যোগে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে ভর্তি করা হলে তাকে দ্রুত ওটিতে নেয় কর্তব্যরত চিকিৎসক। সেখানে তার শরীরের বিভিন্ন স্থানে ১৭টি সেলাই দেয়া হয়। এরপর ওটিতে জরুরী অপারেশন শেষে রামেকের ৪ নং ওয়ার্ডের ৫নং বেডে রেখে তাকে চিকিৎসা দেয়া হয়।
দীর্ঘ ৫ দিন চিকিৎসা শেষে (৯ জানুয়ারী) আমার স্বামীকে ছুটি দেন কর্তব্যরত চিকিৎসক।
এরপর গত (৫ জানুয়ারী) আমি বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করি। মামলায় ৭জন আসামীর নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪/৫জনকে আসামী করা হয়। তাদের মধ্যে ৪ জন আসামী আদালত থেকে জামিনে মুক্ত আছে।
তবে প্রধান আসামী রঞ্জু শেখ, চাকু সেলিম ও জয় ওয়ারেন্ট নিয়ে প্রকাশ্যে চলাফেরা করলেও মহানগরীর চন্দ্রিমা থানার পুলিশ তাদের গ্রেফতার করছে না। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুককে আসামীদের অবস্থানের কথা জানালেও অজ্ঞাত কারনে আসামীদের গ্রেফতার করেছেন না তিনি।
তিনি আরও জানান, উদ্বেগজনক বিষয় হলো আসামীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছে আমরা হইলাম বসের লোক। আমাদেরকে পুলিশ ধরবেনা। বস বলেছে এবার তো চাকু মেরেছিস। বেঁচে গেছে। এরপর একেবারে প্রাণে মেরে ফেলবি। এছাড়া বিভিন্ন লোক মারফত আমাকে মামলা তুলে নিতে হুমকি অব্যাহত রেখেছে। আসামীরা বলছে মামলা না তুললে আমাকে সহ আমার নাবালক দুই বাচ্চাদের প্রাণে মেরে ফেলবে।
এমতাবস্থায় তিনি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি তার ও স্বামী সন্তানের নিরাপত্তার চেয়ে
সাংবাদিকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর কাছে আসামীদের দ্রুত গ্রেফতার ও ন্যায় বিচারের দাবি জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET