টেকসই উন্নয়ন পরিকল্পনা ও সুশাসন বাস্তবায়নের লক্ষ্যে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের সদর ওয়ার্ডের উদ্যোগে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে চুকনগর পশ্চিম পাড়ায় অনুষ্ঠিত ওয়ার্ড সভায় সভাপতিত্ব করেন সদর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলাউদ্দীন মালী। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটলিয়া ইউপি চেয়ারম্যান শেখ হেলাল উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি সচিব রমেশ চন্দ্র সানা, ইউপি সদস্য মাওঃ মতিউর রহমান, মাছুরা বেগম, ফিরোজা বেগম। উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী মোড়ল, আব্দুল মজিদ সরদার, পীর আলী সরদার, মোঃ আবু হানিফ, খায়রুল ইসলাম শেখ, আবু তাহের, গ্রাম পুলিশ সাধন দাস, স্বদেশ দাস, আব্দুর রহমান, হেকমত হোসেন প্রমুখ।
Please follow and like us:









