, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জের কাঁচামরিচের রসগোল্লা




সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সিরাজগঞ্জের কাঁচামরিচের রসগোল্লা

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৩ ২০২২, ১৭:২৯ | 841 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার পড়ে এবার সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে সিরাজগঞ্জ শ^শুর বাড়ী সুইটস্ এন্ড দইঘরের কাঁচা মরিচের ঝাঁজে সবুজ রঙের রসগোল্লা গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মিষ্টির জগতে কাঁচা মরিচের রসগোল্লা তৈরি করে বাজারজাত করে মিষ্টিপ্রেমীদের মধ্যে রীতিমতো ঝড় তুলেছে। যারা কম মিষ্টির রসগোল্লা খেতে পছন্দ করেন, তারা এই মরিচ রসগোল্লার প্রধান ক্রেতা। প্রতিষ্ঠানটি প্রায় ২ সাপ্তাহ আগে শুরু করলেও চাহিদার পরিমান এখন অনেক বেশী। অধিক অংশ ক্রেতাই ফিরে জান মিষ্টি না পেয়ে। অনেকে ঘন্টার পর ঘন্টা পরবর্র্তী কাঁচা মরিচের রসগোল্লার তৈরীর অপেক্ষা করে সংগ্রহ করেন এই মিষ্টি। সাধারণ রসগোল্লার চেয়ে কাঁচা মরিচের রসগোল্লার দামও একটু বেশি। নতুন স্বাদের এ রসগোল্লা ক্রেতাদের আগ্রহ ভরে কিনে নিতে দেখা গেছে। কাঁচা মরিচের রসগোল্লার বিষয়টি গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

জানা যায়, রসগোল্লার ছানার সঙ্গে কাঁচা মরিচ মিশিয়ে চিনির শিরায় ডুবানো হয় এবং তৈরি করা হয় সবুজ রঙের রসগোল্লা। নতুন রকমের এ রসগোল্লা মুখে দিলে প্রথমে মিষ্টি, তারপর ধীরে ধীরে জিহ্বায় ঝাল স্বাদ পাওয়া যায়। সিরাজগঞ্জ শহরের এসবি ফজলুল হক রোডে সিরাজগঞ্জ শ^শুর বাড়ী সুইটস্ এন্ড দইঘরের গিয়ে কথা হয় ফয়সাল নামে এক ক্রেতার সঙ্গে। তিনি বলেন, ‘রসগোল্লা খেতে বেশ পছন্দ করি। কাঁচা মরিচের রসগোল্লার কথা শুনে ঢাকা গাজিপুর থেকে কিনতে এসেছি। বাজারে ভালো মানের সাধারণ রসগোল্লার দাম ২৬০ টাকা। নতুন স্বাদের কাঁচা মরিচের রসগোল্লার দাম একটু বেশি, ৩২০ টাকায় এক কেজি কিনেছি। একটি খেয়েছি। প্রথমে মিষ্টি, পরে আস্তে আস্তে ঝাল লেগেছে। পরিবারের সদস্যদের কাছে ভালো লাগলে আরো নেব।

সিরাজগঞ্জ শ^শুর বাড়ী সুইটস্ এন্ড দইঘরের মালিক সৈয়দ মোস্তফা কামাল বলেন, প্রায় ২ সাপ্তাহ আগে কাঁচা মরিচের রসগোল্লা পরীক্ষামূলকভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে তৈরি করি। ঝাল ফ্লেভারের নতুন ধরনের সবুজ রঙের মিষ্টি হওয়ায় দিনে দিনে এর চাহিদা বাড়ছে। প্রতি কেজি ৩২০ টাকা দরে এখন প্রতিদিন বিক্রি হচ্ছে। মিষ্টির দোকানিরা পাইকারি কিনে নিতে আসেন, কিন্তু এখনই অন্য দোকানিদের কাছে বিক্রি করছি না।

মিষ্টি তৈরির কারিগর বলেন, মিষ্টির জগতে আরো নতুন কিছু করার উদ্দেশ্যে এবং ক্রেতাদের ব্যতিক্রম কিছু খাওয়ানোর আগ্রহ থেকে কাঁচা মরিচের রসগোল্লা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ঝাল স্বাদের নতুন ধরনের এ রসগোল্লা কুমিল্লার পরে সিরাজগঞ্জে এই প্রথম। তিনি আরো বলেন, ‘কাঁচা মরিচের ঝালে ভিন্নতা আছে। তাই মিষ্টির ছানার সঙ্গে রসগোল্লার প্রতি কেজিতে ১০০ গ্রাম থেকে ১২০ গ্রাম পর্যন্ত কাঁচা মরিচের রস ব্যবহারিত হচ্ছে, তাই রসগোল্লা সবুজ রঙের দেখা যায়। এক কেজিতে সবুজ রঙের ঝাল রসগোল্লা পাওয়া যায় প্রায় ১৮টি। প্রতি কেজির সঙ্গে শিরাও দেওয়া হয়। এ রসগোল্লার চাহিদা বাড়ছে, এতে বেশ ভালো লাগছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায় বলেন, ‘কাঁচা মরিচ স্বাস্থ্যের জন্য ভালো। রসগোল্লার সঙ্গে কাঁচা মরিচ ব্যবহৃত হলে রঙ সবুজ হবে এটা স্বাভাবিক। তবে অন্য কোনো রঙ বা রাসায়নিক ফ্লেভারের মিশ্রণ হলে তা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। এ ধরনের রসগোল্লা সিরাজগঞ্জে বাজারজাত হওয়ার বিষয়টি জেনেছি। স্যানিটারি ইন্সপেক্টরকে কাঁচা মরিচের রসগোল্লার স্বাস্থ্যসম্মত কিনা পরিক্ষা করার জন্য নির্দেশ দিয়েছি। পরিক্ষা শেষে বিষয়টি পরে জানানো হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET