, , ,

শিরোনামঃ-




বরিশালে নারী মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান

খোকন হাওলাদার, স্পেশাল করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৬ ২০২২, ১৯:১৩ | 781 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশাল জেলার ১৬ জন নারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী মুক্তিযোদ্ধাদের হাতে এ সম্মাননা তুলে দিয়েছেন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দিবাগত রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, সম্মাননাপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধারা হলেন-শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা মরহুমা সাহান আরা বেগম, বীর মুক্তিযোদ্ধা রাবেয়া খাতুন, সুফিয়া বেগম, আলেয়া বেগম, হিরন ময়ী দাশ রুনু, আলেয়া ছালাম, দীপা রহমান, কহিনুর বেগম, নাজমা আক্তার, নুরজাহান বেগম, রোকেয়া বেগম, বিভা রানী মজুমদার, হামিদুননেছা, কানুন গমেজ ও হাবিবা আলম।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন-মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET