, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার




নিখোঁজের তিনদিন পর নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৪ ২০২২, ২০:৫২ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নরসিংদীতে নিখোঁজের তিনদিন পর কবির হোসেন (৪০) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার একটি ভবনের পেছন থেকে ওই নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করে পলাশ থানা পুলিশ। নিহত কবির হোসেন ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের আবুল হোসেনে ছেলে। সে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকায় একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের ড্রেন নির্মাণ শ্রমিকের কাজ করতো।

পুলিশ ও নিহতের স্বজনরা  জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে কবির হোসেন কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন তার কোনো খোঁজ না পেয়ে বুধবার রাতে পলাশ থানায় নিখোঁজের জিডি করে।

এদিকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের আবাসিক এলাকার ভবনের পাশে একটি পরিত্যক্ত ঝোপে কবির হোসেনের মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

পলাশ থানার ওসি মোহাম্মদ ইলিয়াস  জানিয়েছেন, মরদেহ উদ্ধারের একদিন আগে পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET