২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ফুলবাড়ীতে জাতীয় বীমা দিবস উদযাপন

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০১ ২০২২, ১৮:৫৩ | 892 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“বীমায় সুরক্ষিত থাকলে,এগিয়ে যাবো সবাই মিলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুম্মান আক্তার,কৃষি সম্প্রসারণ
কর্মকর্তা মোঃ শাহানুর রহমান,ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, সোনালী ব্যাংক ফুলবাড়ী শাখা ম্যানেজার মোছাঃ হাবিবা সুলতানা,সমাজ সেবা কর্মকর্তা মোঃ আখতারুজ্জামান, ডেলটা লাইফ ইন্সুরেন্স কো:লি: ফুলবাড়ী শাখা ম্যানেজার মোঃ আমিনুর রহমান,প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স এর শাখা ম্যানেজার মোঃ আনিছুর রহমান,জীবন বীমা কপোর্রোশন শাখা ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম,শাখা ম্যানেজার কামরুজ্জামান,ফারইষ্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এর শাখা ম্যানেজার মোঃ মনোয়ারুল হক প্রমুখ।
এদিকে বীমা দিবসে গ্রাহকদের দাবী শুধু দিবস পালন নয়, বীমা কোম্পানীগুলো স্থানীয় পর্যায়ে গ্রাহকদের যেভাবে হয়রানী করছে,সেটিও দেখা দরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। তারা বলছেন, বীমা দাবি পূরণে কোম্পানীগুলোর অনীহা,যথা সময়ে গ্রাহকদেক দাবী পরিশোধ না করে দিনের পর দিন হয়রানীর কারণে সামগ্রিকভাবে বীমা কোম্পানীগুলো নিয়ে আস্থা সংকটের তৈরী হয়েছে। তবে এসব চ্যালেঞ্জের মধ্যে আশার দিকও কম নয়,সংশ্লিষ্টরা বলছেন,বীমা খাত বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। বীমা খাত সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের অবহেলা, যুগোপযোগী আইনের অভাব এবং অনেক ক্ষেত্রে কোম্পানি বা এজেন্টের প্রতারণার কারণে বীমার ওপর মানুষের একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে। তবে এসব সমস্যা সমাধানে প্রযোজনীয় পদক্ষেপ নেবেন বীমা খাতসংশ্লিষ্টরা এমনটিই প্রত্যাশা গ্রাহকসহ বিশ্লেষকদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET