, , ,

শিরোনামঃ-




হরিপুরে জাতীয় ভোটার দিবস পালিত

জহিরুল ইসলাম জীবন, হরিপুর, ঠাকুরগাঁও করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ০৩ ২০২২, ১৯:১৫ | 847 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরি নয়, সারাদেশের মতো এই শ্লোগান সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২ মার্চ) সকাল ১০টা ৩০মিনিটে হরিপুর উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুর করিম সাত্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউর হাসান মুকুল, বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি  বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল  মান্নান। আলোচনা সমন্বয়কারী হিসেবে  ছিলেন, উপজেলা নির্বাচন অফিস সহকারী মোঃ সহিদুল হক ।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে এসময় নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীরাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,  শিক্ষক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে আব্দুল মান্নান বলেন, ভোটার হওয়া একজন ব্যক্তির নাগরিক অধিকার ও কর্তব্য। তাই আঠারো বছর বয়স পুর্ণ হলেই প্রনত্যেক নাগরিককে ভোটার হতে হবে। ভোটার তালিকায় নিবন্ধিত না হলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে না। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হলেও অনেকে বাদ পড়েছেন। এসময় ভোটার দিবস পালিত হলে ভোট বিষয়ে সচেতনতাসহ ভোটদানে এ দেশে তরুণদের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। তাঁরা বলেন, সারা দেশেই নানা কর্মসূচির মাধ্যমে এ দিবসটি উদযাপন করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET