, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • পুকুর লিজকে কেন্দ্র করে সংসদ সদস্যের নাম জড়িয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ




পুকুর লিজকে কেন্দ্র করে সংসদ সদস্যের নাম জড়িয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ২২ ২০২২, ২০:৪৩ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের ফুলবাড়ী-পার্বতীপুর এলাকার সাংসদ ও তাঁর ভাইকে জড়িয়ে পুকুর লিজ প্রদানে প্রভাব খাটানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলন ও বিভিন্ন প্রত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরীর নেতৃত্তে¡ উপজেলার দিনাজপুর-ঢাকা মহাসড়কের নিমতলা মোড় এলাকায় রাস্তার দুপার্শ্বে দাঁড়িয়ে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু ও আদিবাসি সম্প্রদায়ের শতাধিক নেতাকর্মী।
হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ নেতা শ্যামল চন্দ্র সরকার,অনিল সরকার ও কমল কিসকুসহ একাধিক নেতাকর্মী সাবেক মন্ত্রী ও তাঁর ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুলের বিরুদ্ধে আনিত পুকুর দখল ও পুকুর লীজ প্রদানে প্রভাব খাটানোর অভিযোগ এনে সংবাদ সম্মেলনসহ প্রকাশিত সংবাদটি সম্পূর্ন মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের ফুলবাড়ী শাখার সদস্য সচিব খয়েরবাড়ী মনমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীমান চন্দ্র শাহা, কালিবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ প্রমুখ।
উল্লেখ্য উপজেলার পুখুরী মৌজার দুই একর ৪০ শতক একটি পুকুর প্রভাব খাটিয়ে লিজ দেয়ার অভিযোগে দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ও তার ছোট ভাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য কামরুজ্জামান কামরু এর নাম উল্লেখ করে গত ২০ মার্চ দিনাজপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনসহ মানব বন্ধন করেন ফুলবাড়ী উপজেলার পুখুরী হাট আদিবাসী পাড়ার সন্তোষ রায়ের ছেলে বিকাশ রায় ও ওই গ্রামের বাবু লাল টুডু, সাদানন্দ রায়সহ প্রায় অর্ধ-শতাধিক গ্রামবাসী। এই মানব বন্ধন ও সংবাদ সম্মেলনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায়, ওই সংবাদ সম্মেলনের প্রতিবাদে এই মানব বন্ধন করেন ফুলবাড়ী হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ।
এই বিষয়ে জানতে চাইলে বক্তব্য দিতে অস্বীকার করেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি শামিমা আাক্তার জাহান।
তবে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার রিয়াজ উদ্দীন জানান,ভূমি ব্যবস্থাপণার নিয়ম মেনেই উক্ত পুকুরটি লীজ প্রদান করা হয়েছে। সরকারী নিয়মের বাইরে কিছুই করা হয়নি তাই কারও প্রভাব খাটানোর প্রশ্নই উঠেনা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET