, , ,

শিরোনামঃ-




রাজশাহীতে পৌঁছেছে ট্রেনের অত্যাধুনিক ইঞ্জিন

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মার্চ ৩১ ২০২২, ২১:৩১ | 805 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহীতে এসে পৌঁছেছে ট্রেনের অত্যাধুনিক ইঞ্জিন লোকোমোটিভ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে পশ্চিমাঞ্চল রেলের যাত্রীবাহী কপোতাক্ষ এক্রপ্রেস ট্রেনে সংযুক্ত নতুন ইঞ্জিনটি প্রথমবারের মতো ঈশ্বরদী থেকে চালিয়ে আনলেন লোকো মাস্টার তৌহিদুল ইসলাম। দুপুর আড়াইটায় ইঞ্জিনটি একই ট্রেনে খুলনার উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে রাজশাহী স্টেশন ছেড়ে যায়।
আমেরিকার তৈরি ৩,৩০০ হর্সপাওয়ারের ইঞ্জিনটির চালক কক্ষে এসি সংযুক্ত রয়েছে। ইঞ্জিনটির সামনে ও পেছনে রয়েছে সিসি ক্যামেরা, একই সাথে রাতে আলোর জন্য ব্যবহার করা হয়েছে এলইডি লাইট।
বেঁধে দেয়া গতি প্রতি ঘন্টায় ১৪০ কিলোমিটার। যদিও বাংলাদেশের রেল লাইনের গড় গতিসীমায় তুলনায় এই গতি বেশি। ঠিকাদারি প্রতিষ্ঠান ইঞ্জিনের সাথে একজন করে জনবল দিয়েছে প্রাথমিক অবস্থায় এর কোন ত্রæটি পাওয়া গেলে তা সংশোধন বা নির্ণয়েরর জন্য।
বাংলাদেশ রেলে সংযুক্ত নতুন ১৬টি ইঞ্জিনের সবগুলোই ব্রডগেজ লাইনের জন্য। ব্রডগেজ মিটারগেজ লাইনের জন্য পর্যায়ক্রমে আনা হবে মোট ৪০টি ইঞ্জিন। এভাবে পর্যায়ক্রমে প্রতিটি নতুন ইঞ্জিন যাত্রীবাহী ট্রেনের সাথে সংযুক্ত করে চালিয়ে দেখা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET