ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন পরিষদ সদস্যদের ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিত করনের ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শেষে সদস্যদের মধ্যে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম। গত২৯ মার্চ জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট ঢাকা এর আয়োজনে ও হরিপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই ৩দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ৭২জন সদস্য প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন, ঠাকুরগাঁও জেলা ফ্যাসিলিটেটর শফিকুল আলম, জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট ঢাকা আগারগাঁওয়ের উপ-পরিচালক আল মুক্তাদির হোসেন। গতকাল বৃহস্পতিবার ৩দিন ব্যাপি এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়।









