ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে হরিপুর উপজেলা তথ্য সেবা অফিসের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়াধীন জাতীয় মহিলা সংস্থা কতৃক বাস্তবানাধীন তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (দ্বিতীয়) শীর্ষক প্রকল্পের অধীনে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের দৈনিন্দন সমস্যা সমাধানের লক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় হরিপুর রাজবাড়ী দুর্গা মন্ডব মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিম এর সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন হরিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তি যোদ্ধা নগেন কুমার পাল, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা সেলিম রেজা তালুকদার,সহকারী শিক্ষা অফিসার মনজুর আলম । ৫নং হরিপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, তথ্য সেবা অফিসার দিলরুবা ইসলাম, সভা পরিচালনা করেন তথ্য আপা প্রকল্পের সহ কারি অফিসার ফাহামিদা আক্তার। তথ্যসেবা অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য ,কৃষি, আইন, জেন্ডার সমতা, ব্যবসা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।এতে ৫০জন সেবা গহীতা অংশ গ্রহণ করেন।









