, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটের খোশারপাড় হাফিজিয়া নূরানী মাদরাসার অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান




নাঙ্গলকোটের খোশারপাড় হাফিজিয়া নূরানী মাদরাসার অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০১ ২০২২, ২২:২২ | 764 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়নের খোশারপাড় হাফিজিয়া নূরাণী মাদরাসার অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুক্রবার সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা সভাপতি মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পেরিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম এ হামিদ। মাদরাসা সহ-সভাপতি মাস্টার ইব্রাহিম খলিলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা সেক্রেটারী মাস্টার আব্দুল মতিন ভূঁইয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খোশারপাড় হাফিজিয়া নূরাণী মাদরাসার উপদেষ্টা ও নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট মহিলা কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ সালাহ উদ্দিন ভূঁইয়া, মাদরাসা দাতা সদস্য আব্দুল্লাহ আল মামুন নয়ন, খোশারপাড় পশ্চিম পাড়া জামে মসজিদ সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পেরিয়া ইউপি মেম্বার চাঁন মিয়া তালুকদার, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম মোল্লা, মাদরাসা শিক্ষক হাফেজ নোমান, হাফেজ মাওলানা ছোহাইল, মাওলানা ইউসুফ।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমাজ সেবক দেলোয়ার হোসেন ভূঁইয়া, বিল্লাল হোসেন মুকুল, প্রবাসী মাসুম বিল্লাহ মুন্সি, সমাজ সেবক বজলের রহমান ভূঁইয়া, আবুল খায়ের ভুঁইয়া আবুল প্রমুখ।

অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET