, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • রুহিয়ায় বিয়ের জন্য প্রেমিকাকে ডেকে লাপাত্তা সেনা সদস্য   -এক দিন একরাত ধরে প্রেমিকার অবস্থান!




রুহিয়ায় বিয়ের জন্য প্রেমিকাকে ডেকে লাপাত্তা সেনা সদস্য   -এক দিন একরাত ধরে প্রেমিকার অবস্থান!

এন্টুনী ডেভিড নীল, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ০২ ২০২২, ২০:২৪ | 871 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রুহিয়ায় সেনা সদস্যের বাড়ীতে বিয়ের দাবিতে তার  প্রেমিকা অবস্থান নিয়েছে। গত ০১ এপ্রিল শুক্রবার বিকেলে ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে সেনা সদস্য ইব্রাহীম খলিলের বাড়ীতে বিয়ের দাবিতে তার প্রেমিকা অবস্থান নেয়। মেয়েটির দাবি তার সঙ্গে যশোর ক্যান্টনমেন্টের চাকরিরত ঐ সেনা সদস্যের সাথে দীর্ঘ আড়াই বছর ধরে প্রেমের সর্ম্পক গড়ে উঠেছে। প্রেমের সম্পর্কের জেরে  ঐ সেনা সদস্য বিভিন্ন সময় তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের বাড়ীতে মোবাইল ফোনে ডেকে নিয়ে একাধিক বার শারীরিক সম্পর্ক স্থাপনের বিষয়ে মেয়েটি সাংবাদিক সহ এলাকা বাসিকে জানিয়েছে। মেয়েটির দাবি তাকে সেনা সদস্য ইব্রাহীম খলিল বিয়ে করবে বলে ঘটনার দিন মোবাইল ফোনে তাকে তার বাড়ীতে যেতে বলে। তার কথা মতো মেয়েটি সেনা সদস্যের বাড়ীতে গেলে ঐ সেনা সদস্য তার সঙ্গে একান্তে কিছু সময় কাটানোর পরে পরিবারের চাপে কৈৗশলে বাড়ী থেকে পালিয়ে গিয়ে আত্ম গোপনে চলে যায়। এ সময় মেয়েটিকে তার পরিবারের সদস্যরা শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে এবং মেয়েটিকে বাড়ী থেকে জোর পূর্বক বের করে দেয়ার জন্য শারীরিক নির্যাতন চালায়। উপায়ন্তর না পেয়ে মেয়েটি বাড়ীর উঠানে আশ্রয় নেয় এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তি বর্গ সহ সাংবাদিকদের নিকট সুবিচার চেয়ে একটি লিখিত আবেদন করে। এমতাবস্থায় ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অভিপ্রায়ে একটি স্থানীয় মহল বিভিন্ন ভাবে দেনদরবার চালায়। কিন্তু মেয়েটি বিয়ের দাবিতে অনড় থাকায় তাদের দেনদরবার সফলতার মুখ দেখেনি। অভিযুক্ত সেনা সদস্য ইব্রাহীম খলিলকে একাধিক বার কল করলে সে কল রিসিভ করেনি। স্থানীয় ইউপি সদস্য আনার আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি জেনেছি।  তবে এ ঘটনা মেয়ের পরিবার থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করে নাই।
২০নং রুহিয়া পশ্চিম ইউপি চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন,  মেয়েটির বাড়ী যেহেতু ১নং রুহিয়া ইউনিয়নে সেহেতু আমি রুহিয়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল হক বাবুকে বিষয়টি জানিয়েছি। অভিযুক্ত সেনা সদস্য ইব্রাহীম খলিলের চাকুরি বিধি অনুযায়ী বিয়ের বয়স না হওয়ায় আমরা ঘটনাটি স্থানীয় ভাবে দুই চেয়ারম্যান মিলে মীমংসার উদ্যাগ গ্রহন করেছি। রুহিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহীদুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি, বিষয়টি দেখতেছি।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET