, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




সিরাজগঞ্জে বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ২৩ ২০২২, ০৯:২৪ | 953 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি দেশ বরেণ্য গরীবের আইনজীবী খ্যাত প্রয়াত আবদুল বাসেত মজুমদার স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ রমজান (২২ এপ্রিল ২০২২) শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আইনছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের মিরপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে
উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা বিজ্ঞ সিনিয়র আইনজীবী মোঃ কামরুল ইসলাম তালুকদার শান্তা, জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সহ-সম্পাদক রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, সহ-সভাপতি রুহুল আমিন জুয়েল, সহ-সভাপতি অ্যাড. রাহুল কুমার সাহা, সহ-সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সভাপতি জাহিদ হাসান জয়, সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন সালাম, সহ-সম্পাদক মোঃ চান মিঞা, সদস্য মোঃ আলী হাসান, বিদ্যাকোষ আদর্শ পাঠাগার এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নুর মোক্তার হোসেন, সহ-সভাপতি মোঃ রুবেল শেখ – সদস্য রাহাত আজিম রাজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইমরুল কায়েস মুন্না, তৌহিদুর রহমান, মো: বিপ্লব, মো: আলাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিজান সওদাগর। ইফতার পূর্ব দোয়া মাহফিলে বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল বাসেত মজুমদার এর রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত এবং বঙ্গবন্ধু আইন ছাত্রপরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক শাহাদত সিরাজী এর সুস্থতা কামনায় দোয়া করা হয়।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET