, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • নাঙ্গলকোটে জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ৩৫০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ




নাঙ্গলকোটে জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে ৩৫০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : এপ্রিল ৩০ ২০২২, ১৫:২৭ | 1015 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

নাঙ্গলকোটের জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের উদ্যোগে নারায়নকোট চৌধুরী বাড়ীতে শুক্রবার দুপুরে ৩৫০ পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণের উদ্যোক্তা লিবিয়া প্রবাসী খোরশেদ আলম চৌধুরীর তত্ত্বাবধানে ইউনিয়ন যুবদল সভাপতি শফিকুর রহমান বাবুল চৌধুরীর সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মক্রবপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুপু।

জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম সাধারণ সম্পাদক ফজলু মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার ছায়েদুল হক, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদল সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এনাম ভূঁইয়া, জোড্ডা পূর্ব ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলাল, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল আবুল মিয়াজী, জোড্ডা পূর্ব ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম প্রধান উপদেষ্টা আশিকুর রহমান মিজান ভূঁইয়া, সহ-সভাপতি শাফায়েত হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হোসেন মজুমদার প্রমুখ।

অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ ৩৫০ পরিবারে ঈদ উপহার বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET