, , ,

শিরোনামঃ-




চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৭ ২০২২, ১৫:১৯ | 943 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় তাহমিনা আক্তার নামে ছয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহমিনা উপজেলার চিওড়া ইউনিয়নের ডিমাতলী গ্রামে রহমান মিয়ার বাসার ভাড়াটিয়া দিনমজুর ফুল মিয়ার মেয়ে। শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায় এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই কাউসার আহমেদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে মহাসড়কের চিওড়া এলাকায় অজ্ঞাতনামা একটি গাড়ি শিশু তাহমিনা আক্তারকে ধাক্কা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET