, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়




আহমদিয়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায়

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : মে ০৭ ২০২২, ১৫:৩৫ | 761 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঢাকার বকশী বাজারস্থ আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ সকাল ৯টায় অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন আহমদীয়া মুসলিম জামা’ত, বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী।

নামাজ শেষে খুতবা পেশ করা হয়।  খুতবায় তিনি নিখিলবিশ্ব আহমদীয়া মুসলিম জামাতের বর্তমান খলীফা প্রদত্ত ঈদুল ফিতরের খুতবার অংশ তুলে ধরেন। জান্নাত লাভের উপায় সম্পর্কে তিনি বলেন, এক ব্যক্তি মহানবীর (সা.) কাছে নিবেদন করেন, হে আল্লাহর রসূল (সা.) আমাকে এমন কোন আমলের বিষয়ে বলুন যেটি আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং আগুন থেকে আমাকে বাঁচাবে। মহানবী (সা.) বলেন, আল্লাহতায়ালার ইবাদাত কর, তাঁর সাথে কোনো কিছুকে শরীক করবে না, নামায আদায় কর, যাকাত প্রদান কর এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখ।
খুতবায় দরিদ্র ও অসহায়দেরকে সাহায্যের কথা তুলে ধরে বলেন, মহানবী (সা.)ও বলেছেন, তুমি যদি চাও যে তোমার হৃদয় নরম হোক তাহলে মিসকিনদের খাবার খাওয়াও এবং এতিমের মাথায় হাত রাখো। অতএব পুণ্যের সৌভাগ্য লাভ করতে আর আল্লাহ্ তা’লার সন্তুষ্টি লাভ করার জন্য সৃষ্টি সেবার এই কাজ প্রত্যেক মু’মিনের নিজের ওপর আবশ্যক করে নেয়া উচিত।
মানব সেবার বিষয়ে উল্লেখ করে আহমদীয়া ন্যাশনার আমীর বলেন- আমরা তখনই প্রকৃত ঈদের আনন্দ উদযাপন করতে পারব যখন আমার আমাদের প্রতিবেশী এবং অসহায়দের খোঁজ-খবর নিব এবং সুখে-দু:খে তাদের পাশে দাঁড়াব। তিনি আরো বলেন, পবিত্র রমজানে আমরা ইবাদত এবং দোয়ার যে সুন্দর অভ্যাস রপ্ত করেছি তা যেন সারা বছর জীবিত রাখি।
খুতবা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্যে এবং সকল বিপাদাবলী থেকে যেন বিশ্ববাসীকে রক্ষা করেন এজন্যও দোয়া করা হয়।
নামাজ শেষে অংশগ্রহণকারী সবার জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়। একইভাবে সারাদেশে আহমদিয়া মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET