, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • উত্তরবঙ্গ থেকে জীবিকার তাগিদে জীবনের ঝুকি নিয়ে ট্রাক- পিকআপে ঢাকা মুখী মানুষের ঢল




উত্তরবঙ্গ থেকে জীবিকার তাগিদে জীবনের ঝুকি নিয়ে ট্রাক- পিকআপে ঢাকা মুখী মানুষের ঢল

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৭ ২০২২, ২৩:২৯ | 863 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ঈদ শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে, কর্মজীবি মানুষ। ফলে সিরাজগঞ্জ-ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ক্রমেই যানবাহনের চাপ বাড়ছে। গণপরিবহনের পাশাপাশি ট্রাক- পিকআপে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ। শনিবার (৭ মে) সরেজমিনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এই মহাসড়কে সিরাজগঞ্জ হয়ে উত্তরবঙ্গ-দক্ষিনবঙ্গ থেকে ঢাকামুখী
মানুষের ঢল দেখা গেছে। গণপরিবহনের পাশাপাশি মালবাহী ট্রাক,
পিকআপভ্যানে ঝুঁকি নিয়ে গাদাগাদি করে অসংখ্য মানুষ গন্তব্যে
ফিরছে। এ ছাড়াও প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেলসহ
ব্যক্তিগত গাড়িতে করে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে মানুষ ।
মালবাহী ট্রাক ও পিকআপভ্যান থেকে পড়ে যেকোনও সময় দুর্ঘটনা
হওয়ার শঙ্কাও রয়েছে। এ ছাড়াও দাবদাহের কারণেও চরম দুর্ভোগ পোহাতে
হচ্ছে তাদের।

সিরাজগঞ্জের সমেশপুর এলাকার সাইফুল ইসলাম বলেন, ঈদ আনন্দ উপভোগ
করতে নাড়ির টানে রাজধানী ছেড়ে গ্রামে আসি। কর্মজীবিকার
তাগিদে আবার কর্মস্থল রাজধানী মুখী হচ্ছি। সিরাজগঞ্জে গণপরিবহন
ঠিকমতো পাওয়া যাচ্ছে না। ফলে বাধ্য হয়ে ট্রাক-পিকআপভ্যানে করে
জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। প্রতি বছর ঈদযাত্রায় এ
সড়কে যানজটে আটকে থেকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কিন্তু
এবার যানজট ছাড়াই স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারব।

এদিকে, সিরাজগঞ্জ ঢাকা আঞ্চলিক মহাসড়কে যানবাহনের চাপ
কয়েকগুণ বেড়েছে। তবে যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।
কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। অন্যান্য বছর দীর্ঘ
যানজটে আটকে থেকে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
সিরাজগঞ্জের কড্ডামোড়সহ বিভিন্ন বাসস্ট্যান্ড রেলষ্টেশনে গিয়ে শত
শত কর্মজীবি মানুষকে ঢাকায় ফিরতে দেখা যায়। জানা গেছে শনিবার
সকাল থেকেই রাস্তায় মানুষ ও যান বাহনের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার
সাথে সাথে চাপ বাড়তে থাকায় সড়ক- মহাসড়কে যান বাহনের চাপে
গতি কমে যায়। শুরু হয় থেমে থেমে জানজটের । তবে বাস ট্রেনের
টিকেটের সংকট থাকায় অনেকেই বিপাকে পরেছে । যে কারনে টিকেট
প্রাপ্তি সাপেক্ষে অনেকের একদিন আগে যেতে হচ্ছে । এক্ষেত্রে যাত্রীদের
প্রতিযোগীতা করে বাস ও ট্রেনে উঠতে হচ্ছে। কোনাগাতি এলাকার
আরিফুল ইসলাম অভিযোগ করে বলেন জানজট না থাকলেও প্রতি বছরের
মত এবারও বাস ভাড়া বেশী দিতে হচ্ছে । কাজিপুরের নাটুয়ারপাড়ার
আলামিন বলেন ঈদে বাড়ি আসতে কোনো বাড়তি চাপ অনুভব করিনি।
কিন্তু বাস ট্রেনের টিকেট না পেয়ে ঝুকি নিয়ে ট্রাক যোগে
ফিরতে হচ্ছে ।

অপরদিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম এলাকার কড্ডা মোরে শত শত যাত্রী বা
ট্রেনে উঠতে এলো পাথারী ভাবে রাস্তা পাড়াপার হচ্ছে । নারী পুরুষ শিশু
বৃদ্ধ জীবনের ঝুঁকি নিয়ে চলন্ত বাস ট্রাকের সামনে দিয়ে রাস্তার এপার
থেকে ওপার যাচ্ছে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকায় পরিস্থিতি সামাল
দেওয়া যাচ্ছেনা বলে জানালেন কর্তব্যরত ট্রাফিক সার্জন আব্দুর
রাজ্জাক। তিনি বলেন কড্ডার মোড়ে যান বাহন নিয়ন্ত্রনের জন্য মাত্র তিন
জন ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। এই তিন জনের পক্ষে এই বৃহত
জনগোষ্ঠি ও বিপুল যানবাহন নিয়ন্তন করতে হিমশিম খেতে হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET