, , ,

শিরোনামঃ-




আটোয়ারীতে বিশ্ব ‘মা’ দিবস উপলক্ষে আলোচনা সভা

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ০৮ ২০২২, ১৬:৫৮ | 827 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

“শেখ হাসিনার বারতা- নারী পুরুষ সমতা” প্রতিপাদ্যকে ধারণ করে রোববার (৮ মে ২০২২) সকালে পঞ্চগড়ের আটোয়ারীতে বিশ^ ‘মা’ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়ের সভাপতিত্বে প্রতিপাদ্য রিষয়ের উপর গুরুত্বারোপ করে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তথ্য আপা রুমি আক্তার সহ বিভিন্ন নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, নারী উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মায়েরা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET